ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহবাগ থানায় ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া, সাংবাদিকসহ আহত কয়েকজন 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি- সংগৃহীত

শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে দেয়াললিখনকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয় বলে জানা গেছে।