রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের সামনের সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়। কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়।


