× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৯:৪০ পিএম

রাজধানীর বুড়িগঙ্গায় লাশ, সঙ্গে মিলল জাবির আইডি কার্ড

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৯:৪০ পিএম

জাবি শিক্ষার্থীর আইডি কার্ড।

জাবি শিক্ষার্থীর আইডি কার্ড।

রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম দীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার (১৪ জুন) বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

দীপ মজুমদারের সহপাঠীদের কাছ থেকে জানা গেছে, গত পরশু দিন (১২ জুন) বাসা থেকে পরিবারের সাথে রাগারাগি করে বের হয়ে যান দীপ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পাওয়ায় গতকাল (১৩ জুন) দীপের মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Link copied!