ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মানসিক প্রতিবন্ধী মমতাজ আলীর সন্ধানে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৫:৫০ পিএম
নিখোঁজ মমতাজ আলী।

রাজধানীর লালবাগের আজিমপুর রোডের ছোট দায়রা শরীফ এলাকা থেকে মমতাজ আলী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার।

মমতাজ আলীর বাবার নাম রোস্তম আলী, মাতা জাফিয়া বেগম। মমতাজ আলী গত বৃহস্পতিবার (৪ জুন) আজিমপুর রোডের ৩৫/১/এ বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। মমতাজ আলী মানসিক প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না।

এ ব্যাপারে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-০৬/০৬/২০২৬।

মমতাজ আলীর পরিবার তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে তাকে নিরাপদে রাখার পাশাপাশি ওপরের ঠিকানায় অথবা মুঠোফোনে (০১৭১৫৬২৮২৬০) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।