× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:১১ পিএম

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:১১ পিএম

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

আগামী অর্থ বছরের বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে আমদানিকৃত নিউজপ্রিন্টের উপর থেকে ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৩১ মার্চ) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বিভিন্ন প্রস্তাবের প্রেক্ষিতে এসব আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, সংবাদপত্রের নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমবে। তবে কত কমবে, এ ব্যাপারে আমি এখনই সুনির্দিষ্ট করে কিছু বলব না। একইসঙ্গে সংবাদপত্র শিল্পে বিদ্যমান উৎস কর ও অগ্রিম আয়কর কমার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

নোয়াবের প্রেসিডেন্ট ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আগামী বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসাবে ব্যবহৃত নিউজপ্রিন্টের উপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার,  বিজ্ঞাপন আয়ের উৎস কর ৫ শতাংশ ও কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর কমানোর দাবি জানান।

মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্পের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট যা মোট উৎপাদন ব্যয়ের ৫০ থেকে ৬০ শতাংশ। বর্তমানে নিউজপ্রিন্ট আমাদির উপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে।

অন্যদিকে বিজ্ঞাপনের আয়সহ অন্যান্য আয়ের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হওয়ায় শিল্পটি কার্যত দ্বিমুখী আর্থিক বোঝা বহন করছে। সংকট হ্রাসে আগামী বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান নোয়াব প্রেসিডেন্ট।

এছাড়া করপোরেট কর হার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, সংবাদপত্র কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি চেয়েছে নোয়াব। 

প্রতি উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর বাড়বে না, এটা আমি বলতে পারি। কর্মীদের আয়কর দায় থেকে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির করের দায় প্রতিষ্ঠানের বহন করা ঠিক নয়। এটা ব্যক্তিকেই বহন করতে হবে। তবে আগামীতে সংবাদপত্রের মালিকরা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানকে এ দায় থেকে মুক্তি দেওয়া হবে। 

এ সময় আরও বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বণিক বার্তা সম্পাদক হানিফ দেওয়ান।

উল্লেখ্য, আগামী অর্থ বছরের বাজেট নিয়ে আজ মঙ্গলবার থেকে প্রাক বাজেট আলোচনা শুরু করেছে এনবিআর। নোয়াব ছাড়াও আজ সকালের আলোচনায় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো অংশ নেয়।

অ্যাটকো প্রতিনিধিরা বলেন, দুই একটি চ্যানেল ছাড়া সবগুলো চ্যানেল ভর্তুকি দিয়ে চলছে। পূর্বের প্রভিশন ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও দেওয়া হয়নি। অনলাইন আয়ের উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট কাটা হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের কাছে পাওনা কখনো তামাদি হয় না, ফেরত পাওয়া যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!