× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৬:১৫ পিএম

লোকালে বিক্রি ঠেকাতে অটোমেটেড পদ্ধতি আনছে এনবিআর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৬:১৫ পিএম

মো. আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

মো. আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

বন্ডে মালামাল এনে লোকাল টেক্সটাইল মার্কেটে এখন থেকে বিক্রি করতে পারবেন না, সব কিছু অটোমেটেড পদ্ধতিতে হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটা আমরা শেষ পর্যন্ত চালু করেছি। ইউডি ডিক্লারেশন যেটা আমাদের বিজিএমইএ দেয়, সেটাও অটোমেটেড কানেক্ট করে ফেলেছি, উল্টাপাল্টা করতে পারবে না। একইভাবে ইউভি ডিক্লারেশন যেটা রপ্তানিকারকরা করে, সেটাকে পুরোপুরি কম্পালচারি অটোমেশনে নিয়ে আসছি।

আগারগাঁওয়ের এনবিআর ভবনে রোববার (৫ এপ্রিল) সকালে ছয়টি চেম্বারের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এমন কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে অ্যামচেমের পাশাপাশি বাজেট প্রস্তাব দেয় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ। আলোচনায় অংশ নেয় বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ওমেন এন্টাপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অটোমেটেড পদ্ধতি যখন হয়ে যাবে তখন সিস্টেমে বসে বোঝা যাবে, উনি কি পরিমাণ মাল আনলেন আর কি পরিমাণ মাল এক্সপোর্ট করলেন। ফলে উনাকে ধরার জন্য বাড়ি যাওয়া লাগবে না, আমি এই সিস্টেম থেকেই ধরতে পারব। যখন সিস্টেমগুলো ঠিক হয়ে যাবে, তখন মিসইউজ বন্ধ হবে, খরচও কমে যাবে।

লাভ-লোকসান নির্বিশেষে বার্ষিক লেনদেনের ওপর ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমানোর প্রস্তাব করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ন্যূনতম কর না কমিয়ে বরং কর বাড়ানোর চাপ আছে বলে জানান চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, এই কর না কমিয়ে উল্টো বৃদ্ধি করে আড়াই শতাংশ করার চিন্তা আছে।

আলোচনায় ওমেন এন্টাপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করপোরেট কর ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়। এ ক্ষেত্রে রপ্তানিমুখী পোশাক খাতে ১০ থেকে ১২ শতাংশ করপোরেট কর থাকার বিষয়টি উল্লেখ করা হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, বেশি দিন তাদের করপোরেট কর ১০ থেকে ১২ শতাংশ থাকবে না।

অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, দেশের অর্থনীতির তুলনায় রাজস্ব আয় বাড়ছে না। ৩০ থেকে ৪০ শতাংশ মূসক আয় সরকারি কোষাগারে আসছে না। তাই মূসক পরিধি বৃদ্ধির আহ্বান জানান তিনি।

অ্যামচেমের পক্ষ থেকে মিষ্টি কোমলপানীয় জাতীয় পণ্যের ওপর সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার আহ্বান জানানো হয়। তবে দেহের জন্য ক্ষতিকর জানিয়ে এই প্রস্তাব নাকচ করেন এনবিআর চেয়ারম্যান।

চায়না চেম্বারের পক্ষ থেকে দেশি কাপড় উৎপাদনে সুতার ওপর কেজিতে পাঁচ টাকার মূসক প্রত্যাহারের দাবি জানানো হয়। ওমেন চেম্বারের পক্ষ থেকে সেবা খাতের ওপর মূসক ১৫ শতাংশ থেকে নারীদের জন্য ৪ শতাংশে আনার প্রস্তাব করা হয়। ওমেন এন্টাপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নারীদের ভ্যাট রিটার্ন প্রতি মাসের বদলে বছরভিত্তিক করার প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, এক্সপোর্টের সাথে বন্ড ফ্যাসিলিটি জড়িত। আমার দেশ যেহেতু ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি। আমার দুইটা ভরসা- এক হল রেমিটেন্স, আর হচ্ছে এক্সপোর্ট। সুতরাং এক্সপোর্ট যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে এমপ্লয়মেন্ট কিভাবে করবেন প্লাস। আপনার ইমপোর্টের বিল- এগুলোর জন্য ফরেন কারেন্সি কোথায় পাবেন?

রূপালী বাংলাদেশ

Link copied!