× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৪৭ পিএম

২৯ দিনে এল ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরের ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৪ কোটি), যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ কোটি ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৯২ কোটি ৫০ লাখ ডলারের। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-২৮ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স এসেছিল ৮৬৭ কোটি ২০ লাখ ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে: জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

২০২৪-২৫ অর্থবছরে জুলাইতে রেমিট্যান্স এসেছে ১৯১.৩৭ কোটি ডলার, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি। অক্টোবরের রেমিট্যান্স ছিল ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২১৯ কোটি, ২৫৩ কোটি, ৩২৯ কোটি, ২৭৫ কোটি, ২৯৭ কোটি এবং ২৮২ কোটি ডলার

Link copied!