× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৫৪ পিএম

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ‘গোল্ড’ অর্জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডে গোল্ড পদক অর্জন করেছে।

গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা প্রদান করা হয়। লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ প্রথম স্থান অধিকার করে গোল্ড পদক অর্জন করে।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

আইসিএমএবি (ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ) এই পুরস্কার প্রদান করেছে ন্যাশনাল লাইফকে ২০২৪ সালের করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ।

উল্লেখযোগ্য, জীবন বিমা শিল্পে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স টানা ৪র্থ বারের মতো এই গৌরবময় অ্যাওয়ার্ড অর্জন করল।

রূপালী বাংলাদেশ

Link copied!