ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বিটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এম. মাহবুবুর রহমানের যোগদান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এম. মাহবুবুর রহমান যোগদান করেছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি রূপায়ণ সিটি উত্তরা-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি কৌশলগত প্রবৃদ্ধি, ব্যবসায়িক সম্প্রসারণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়াও তিনি দীর্ঘ ১১ বছর সানমার প্রপার্টিজ লিমিটেড-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি রিয়েল এস্টেট খাতে ব্যাপক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একজন দক্ষ ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে সুনাম প্রতিষ্ঠা করেন।

রিয়েল এস্টেট খাতে তার বিস্তৃত অভিজ্ঞতা, সুদূরপ্রসারী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং প্রমাণিত নেতৃত্বগুণ বিটিআই-এর অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবা, উদ্ভাবন, নির্মাণমান এবং উৎকর্ষতার প্রতি অঙ্গীকারকে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।