গাজীপুর জেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড এটিআই টাইলসের নতুন মেঘা ডিসপ্লে সেন্টার। শো-রুমটি পরিচালনা করছে স্বনামধন্য ডিলার প্রতিষ্ঠান নাদিয়া টাইলস এন্ড স্যানিটারি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এটিআই সিরামিকস লিমিটেডের ডিরেক্টর শেখ আসিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার সহিদুল ইসলাম বাদল।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসারবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, নির্মাণ সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নির্মাণ খাতে আধুনিক ও আন্তর্জাতিক মানের টাইলসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মেঘা ডিসপ্লে সেন্টারের মাধ্যমে গাজীপুরের গ্রাহকরা এখন একই ছাদের নিচে উন্নত মানের ওয়াল ও ফ্লোর টাইলস, প্রিমিয়াম সিরামিক পণ্য এবং নান্দনিক ডিজাইনের সমৃদ্ধ কালেকশন উপভোগ করতে পারবেন।
উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারের ঘোষণা দেওয়া হয়। যা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অতিথিরা শো-রুম ঘুরে পণ্যের মান ও আধুনিক ডিসপ্লে ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় বাজারে মানসম্মত টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহের মাধ্যমে এই শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

