ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বিক্ষোভ মিছিল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:৪৫ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি টিটুসহ জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় ছাত্র-যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে মিলন পাঠাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। প্রসঙ্গ, গত ১৪ জুলাই রাতে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় স্থানীয় বাসিন্দা টিটোনের হামলায় গুরুতর আহত হন আব্দুর রহমান ও তার ভাই হাছান শেখ। পরে গত ১৭ জুলাই ঢামেক হাসপাতালে আব্দুর রহমানের মৃত্যু হয়।