ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

যুবকের মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:০২ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সানন্দবাড়ী হাফেজ মোড় এলাকার জিঞ্জিরাম নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ। বাহাদুরাবাদ নৌ থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাফেজ মোড় এলাকার জিঞ্জিরাম নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।