× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:০৭ পিএম

সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:০৭ পিএম

এনটিআরসিএর লোগো। ছবি- সংগৃহীত

এনটিআরসিএর লোগো। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিটি কিছুক্ষণের মধ্যে এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এনটিআরসিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ—স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা—নিম্নলিখিত শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের ই-অ্যাপ্লিকেশন (e-Application) করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শূন্যপদের বিস্তারিত:

  • স্কুল ও কলেজ: ২৯,৫৭১টি

  • মাদ্রাসা: ৩৬,৮০৪টি

  • কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা: ৮৩৩টি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, e-Application ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সীমা ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬, রাত ১২টা পর্যন্ত।

আবেদন সংক্রান্ত শর্তাবলি:

  • আবেদনকারীর সর্বোচ্চ বয়স ০৪ জুন ২০২৫ তারিখে ৩৫ বছর হতে পারবে।

  • শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ ৩ বছর।

  • শিক্ষা মন্ত্রণালয়ের ০১ জানুয়ারি ২০২৬ নির্দেশনা অনুযায়ী, কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদন করতে পারবেন না।

শূন্যপদ ও অন্যান্য তথ্য: 

পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd-এ পাওয়া যাবে।

এর আগে, ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষকের নিয়োগ লক্ষ্য করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর আওতায় প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

Link copied!