× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:৪১ এএম

৭.৫ শতাংশ বেতন বৃদ্ধি করে শিক্ষকদের ডিসেম্বরের বেতন অনুমোদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:৪১ এএম

শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদান। ছবি : সংগৃহীত

শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদান। ছবি : সংগৃহীত

ডিসেম্বর মাসের এমপিওভুক্ত শিক্ষকের বেতন ও ভাতা সরকারি অনুমোদন পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি ঘোষণা অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হার এবং ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবার সরকারি আদেশ (জিও) অনুযায়ী, দেশের ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) কর্মরত মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন অনুমোদিত হয়েছে। 

এর মধ্যে স্কুলের ৩ লাখ ১২২২ জন এবং কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত। বেতনের মধ্যে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেতন ও ভাতার সরকারি অংশ (লট ১) মোট এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ ৪৭৪ টাকা ইএফটি মাধ্যমে প্রেরণের জন্য অনুমোদিত হয়েছে। জিও জারির আগে শিক্ষক-কর্মচারীদের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং অনুমোদনের পর সরকারি আদেশ জারি করা হলো।

Link copied!