× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:০৭ এএম

বুটেক্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ সাড়ে চার হাজার শিক্ষার্থী

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:০৭ এএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫০০ শিক্ষার্থী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলে দেখা গেছে, মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আফসার উদ্দিন আহমেদ। তার রোল নম্বর ১০১২৯৫। দ্বিতীয় স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল (রোল নম্বর ১০৭৭৯৯)। তৃতীয় স্থান অর্জন করেছেন মো. নাফিস সাদিক (রোল নম্বর ১০০১১২)।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কমিটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৩.০৭ শতাংশ।

এ বছর বুটেক্স ১১টি বিভাগে ৬৩০টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।

এ ছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে ৪০টি এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!