× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:০৫ পিএম

জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:০৫ পিএম

সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাদারীপুর জেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ৫০তম ব্যাচের অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রিমনকে সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি আবিদ হাসান খান কৌশিক ও সাধারণ সম্পাদক লামিয়া রহমান তৌষির স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন ৫০তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী জাফর মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক পদে আছেন ৫০তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শালমান শাহ।

বিবৃতিতে বলা হয়, আগামী ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

নতুন সভাপতি মেহেদী হাসান রিমন বলেন, আমি মাদারীপুর জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে, তাদের শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে চাই।

সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, মাদারীপুর জেলা ছাত্র সংসদ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করছে। আমি স্বপ্ন দেখি আগামীতে মাদারীপুর জেলা ছাত্র সংসদকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!