× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৩০ পিএম

প্রাথমিকের শিক্ষকরা পাচ্ছেন ৫০ কোটি টাকা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৩০ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এলো বড় সুখবর। দীর্ঘদিন ধরে বিনামূল্যের পাঠ্যবই পরিবহনে নিজের পকেট থেকে খরচ করার যে অভিযোগ ছিল এবার তা কমতে যাচ্ছে। 

শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছে দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছেন বড় অঙ্কের অর্থ সহায়তা। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে পাঠ্যবই বিতরণের পরিবহন খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা উপজেলা পর্যায় থেকে বিদ্যালয়ে বই পৌঁছাতে শিক্ষকরা বিল-ভাউচার জমা দিয়ে উত্তোলন করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের দপ্তরগুলোকে এ অর্থ যথাযথভাবে ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তবে বরাদ্দ অর্থ ব্যয়ে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা পর্যায় থেকে বিনামূল্যের পাঠ্যবই বিদ্যালয়ে পৌঁছে দিতে শিক্ষকরা সরাসরি যুক্ত থাকেন। বই পরিবহনের জন্য যে খরচ হয়, এই বরাদ্দ সেই ব্যয় মেটানোর জন্য। শিক্ষকরা যথাযথ বিল ও ভাউচার জমা দিয়ে এই টাকা উত্তোলন করতে পারবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিদ্যালয় পর্যায়ে পরিবহনের জন্য সংযুক্ত তালিকা অনুযায়ী মোট ৫ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের নামে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সরকারি বিধি অনুযায়ী সেই পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

বরাদ্দের শর্ত অনুযায়ী, এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের পরিবহন ব্যয় খাতে বরাদ্দকৃত ১০ কোটি টাকা থেকে সমন্বয় করা হবে। আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে অথরাইজড ডিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তারা এই অর্থ ব্যয় করতে পারবেন।

এ ছাড়া স্পষ্টভাবে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই পরিবহন ব্যয়েই ব্যবহার করা যাবে। এই অর্থ দিয়ে অন্য কোনো ধরনের খরচ করা যাবে না। কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত ব্যয় ধরা পড়লে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় বহন করতে হবে।

চিঠিতে আরও জানানো হয়, বরাদ্দকৃত অর্থের কোনো অংশ অব্যয়িত থাকলে তা অবশ্যই আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে সমর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অব্যয়িত অর্থ ফেরত না দিলে তা আর্থিক বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
 

Link copied!