× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০১:৫৫ পিএম

২৬ ঘণ্টা পর মুক্ত হলেন জবি ভিসি-কোষাধ্যক্ষ

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০১:৫৫ পিএম

আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। ছবি : রূপালী বাংলাদেশ

আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। ছবি : রূপালী বাংলাদেশ

বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে টানা ২৬ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। অবশেষে দীর্ঘ ২৬ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন তারা।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিনের দেওয়া প্রতিশ্রুতির পর আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আগামীকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় ২০তম ব্যাচের শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় আনা হবে। এই মর্মে শিক্ষক সমিতির সভাপতি তাদের আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির দাবিতে রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচির একপর্যায়ে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এর আগে একই দিন সকালে আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলাভবন, শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!