× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৪৩ পিএম

শিক্ষক-কর্মচারীদের বড় অঙ্কের টাকা দিচ্ছে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য আর্থিক অনুদানের আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদন শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ১৭ মার্চ পর্যন্ত।

এ অনুদানপ্রাপ্তির জন্য দেশের স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আবেদন করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী এবং ছাত্রছাত্রী ক্যাটাগরিতে আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া স্নাতক/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে পারবে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি প্রয়োজনের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা রেজিস্ট্রারকে মাইগভ প্ল্যাটফর্মে https://www.mygov.bd রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত মোবাইল নম্বর অবশ্যই ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী হতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে EIIN নম্বর দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে। আবেদন করতে গেলে জাতীয় পরিচয়পত্র ও কপি, প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, চিকিৎসা-সংক্রান্ত ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

অনুদান সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে। আবেদন করার সময় অবশ্যই রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করতে হবে। এজেন্ট বা মার্চেন্ট নম্বর গ্রহণযোগ্য নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে এবং MICR চেক বই-এর একটি পাতা সংযুক্ত করা বাধ্যতামূলক।

শিক্ষক-কর্মচারীরা শুধু একবার এই সুবিধা ভোগ করতে পারবেন। তবে আগে সুবিধাপ্রাপ্ত যারা, তারা এই আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ আবেদন বা হার্ডকপি গ্রহণযোগ্য নয়। শর্তাবলি অমান্য হলে আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

Link copied!