দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষভাবে নন-ক্যাডার গ্রেড-৯ থেকে গ্রেড-২০ ভুক্ত কর্মকর্তাদের আগামী ১২ মার্চের মধ্যে তাদের পদভিত্তিক সৃষ্ট পদ, কর্মরত পদ ও শূন্যপদের তথ্য জমা দিতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে দেশের সব শিক্ষা অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময় শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের জন্য তথ্য সরবরাহসহ অন্যান্য দাপ্তরিক কাজের স্বচ্ছতা এবং কার্যকরতা নিশ্চিত করতে কর্মকর্তাদের পদসংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি।
মাউশি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘তথ্য ছক’ অনুযায়ী পদ, কর্মরত পদ ও শূন্যপদের তথ্য টপশিট আকারে সফট কপি [email protected] ই-মেইলে পাঠাতে হবে। এ ছাড়া, প্রতিটি অঞ্চলের অধীনে থাকা সকল প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হার্ড কপি একত্রিত করে পাঠানোও বাধ্যতামূলক।
এই নির্দেশনা সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক। ১২ মার্চের মধ্যে তথ্য না পাঠালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন