ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণের নতুন সভাপতি অলি, সম্পাদক কাজী রাবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:৩৪ পিএম
নতুন সভাপতি অলি, সম্পাদক কাজী রাবি। ছবি : সংগৃহীত

তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য গঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন অলি আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সায়াদ বিন রাবি। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে পরবর্তীতে কমিটি পূর্নাঙ্গ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
সোমবার (৬ এপ্রিল) কলেজ ক্যাম্পাসে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আংশিক নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং পরে সংগঠনের দুই শিক্ষক উপদেষ্টা তা অনুমোদন দেন। তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যান পরিষদের শিক্ষক উপদেষ্টার দায়িত্বে আছেন ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম ফারুক হোসেন ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার।

উল্লেখ্য, রাজধানীর সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে অবদান রাখতে ২০১৭ সালে গঠিত হয় তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

নতুন আংশিক কমিটি গঠন বিষয়ে শিক্ষক উপদেষ্টা ডা. এস এম ফারুক হোসেন বলেন, তিতুমীর কলেজে নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের একটা আলাদা সুনাম আছে। আমি আশা করছি নতুন কমিটি সেই সুনামকে আরও বাড়িয়ে নিবে। নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীরা এই সংগঠন থেকে সহায়তা পাবে বলে আশা করছি।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া অলি আহমেদ বলেন, আমাকে সভাপতির হিসেবে মনোনিত করা জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিতুমীর কলেজে পড়ুয়া নওগাঁ জেলার সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা এই সমিতি এগিয়ে নিতে চাই। এই সংগঠন বরাবরই শিক্ষার্থীবান্ধব। আমরা সকল কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া কাজী সায়াদ বিন রাবি বলেন, আলহামদুলিল্লাহ। আজ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ সবার প্রতি। এই দায়িত্বকে আমানত মনে করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার চেষ্টা করব। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি, যেন সংগঠনকে আরও এগিয়ে নিতে পারি।