× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:২৫ পিএম

শিক্ষক বদলির নতুন নিয়ম করল মন্ত্রণালয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:২৫ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের বদলিসংক্রান্ত জটিলতা নিরসনে আপাতত কেবল তাদেরকেই বদলির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সফটওয়্যার তৈরি ও প্রক্রিয়া জটিলতার কারণে এই মুহূর্তে প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

রোববার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসতে গেলে নতুন করে সফটওয়্যার তৈরি করতে হবে। এর ফলে বদলি প্রক্রিয়া পুরোপুরি আটকে যেতে পারে। শিক্ষকদের অসহায়ত্বের বিষয়টি অনুধাবন করে সেজন্য আপাতত কেবল শিক্ষকদের বদলির সুযোগ রাখা হচ্ছে। ধাপে ধাপে প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় আনতে গেলে বদলি প্রক্রিয়া পিছিয়ে যাবে। নতুন করে সফটওয়্যার তৈরিসহ অন্যান্য কার্যক্রম শেষ করতে বছর পার হয়ে যাবে। এজন্য আপাতত কেবল শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। বদলি প্রক্রিয়া চালু হওয়ার পরবর্তী ধাপে প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের যুক্ত করা হবে।

বদলি আবেদন শুরু হতে পারে মে মাসে

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বদলি হতে পারবেন। তবে সরকার চাইলে শাস্তি মূলকভাবে যেকোনো শিক্ষককে বদলি করতে পারবেন—এই বিষয়টি বদলি সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এজন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে অতিরিক্ত আরও পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র বলছে, মোট ২৫ লাখ টাকার বিনিময়ে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি হচ্ছে। এজন্য নতুন করে একটি চুক্তি করতে হবে। এই চুক্তি সম্পন্ন করার পর মাঠ পর্যায় থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এজন্য ১৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে। তথ্য সংগ্রহ শেষে সেটি সফটওয়্যারে ইনপুট দিয়ে বদলি আবেদনগ্রহণ শুরু করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, আগামী ২০ এপ্রিলের মধ্যে বদলি সফটওয়্যার নিয়ে নতুন চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে মে মাসের মাঝামাঝি শিক্ষকদের বদলি আবেদন শুরুর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই বদলি আবেদন শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!