× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:২৫ পিএম

তৃতীয় দিনে শহীদ আবু সাঈদ বইমেলায় উপচেপড়া ভিড়

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:২৫ পিএম

বইমেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

বইমেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ বইমেলা এখন পুরোদমে জমে উঠেছে। মেলার তৃতীয় দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ছুটির দিন হওয়ায় রংপুরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী বইমেলায় ভিড় করেন। এতে মেলা প্রাঙ্গণ, বিশেষ করে আবু সাঈদ স্মারক মাঠে মানুষের ঢল নামে।

দর্শনার্থীরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় পরিবার-পরিজনকে নিয়ে অনেকে বইমেলায় ঘুরতে এসেছেন। প্রিয়জনের জন্য বই কেনার পাশাপাশি সময়টাও উপভোগ করছেন তারা।

রংপুরের কেরানিপাড়া থেকে আসা স্কুলপড়ুয়া সহীহ ইসলাম বলেন, বইমেলা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। বাড়ির কাছে হওয়ায় দেখতে এসেছি। খুব ভালো লাগছে।

বেরোবি গ্রিন ভয়েস স্টলের বিক্রেতা আবদুল্লাহ বিন জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, আজ বিক্রি ভালো হয়েছে। প্রথম দুই দিন তেমন ভালো ছিল না। আশা করছি শেষ দিন আরও ভালো হবে।

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, প্রথম দুই দিনে দর্শনার্থী তুলনামূলক কম থাকলেও তৃতীয় দিনে মানুষের সমাগম বেড়েছে। স্টল ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের বেচাকেনাও সন্তোষজনক। সমাপনী দিনেও বিভাগীয় কমিশনারসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আশা করছি, আজও মেলা জমজমাট থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!