বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে আদালত রুল ও স্টে জারি করেছিল। এর ফলে আসন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত আগামী ১৮ এপ্রিলই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান)’ আগামী ১৮ এপ্রিল (শনিবার) নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন