× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:০৭ পিএম

মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের মানদণ্ড : গাকৃবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফলই জীবনের সাফল্য নির্ধারণ করে না; বরং সততা, ন্যায়পরায়ণতা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলিই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে ভবিষ্যতের পথচলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং ৫৩ জন বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করেন।

এরপর বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম তুবা বিদায়ী মানপত্র পাঠ করেন। পরে বিদায়ী ব্যাচের পক্ষ থেকে মারিয়া সুলতানা অনুভূতিময় বক্তব্য দেন, যেখানে তিনি বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন, যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের এক পর্যায়ে ভাইস-চ্যান্সেলর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন, যা তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণার প্রতীক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!