× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:০১ পিএম

অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতনের সময় জানাল অধিদপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:০১ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। চলতি সপ্তাহে তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী। তিনি বলেন, টেকনিক্যাল কোনো জটিলতা না হলে চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পাবেন।

মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৭৩৬ জন ও কলেজের ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

জানা গেছে, সারা দেশে মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৭৩৬ জন ও কলেজের ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।

গত ২৮ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে গত ২২ এপ্রিল এমপিরওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয়।

২৪ এপ্রিলের মধ্যে এ বিল সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বিল সাবমিট করে। তবে এখনো তারা এপ্রিলের বেতন-ভাতা পাননি।

Link copied!