× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:৪৮ পিএম

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল অধিদপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:৪৮ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন না হলেও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

ঈদ বোনাস চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে পাওয়া যাবে বলে অধিদপ্তরের বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরেরর এক কর্মকর্তা বলেন, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে পাঠানো হয়েছে।

ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় হয়ে থাকে, সে হিসেবে আগামী সপ্তাহে তারা ঈদ বোনাস পেতে পারেন বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। 

Link copied!