× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০২:৪৯ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০২:৪৯ পিএম

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS) মডিউলে আপলোড করতে হবে।

সোমবার (১৪ জুলাই) মাউশির পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন অনেক আঞ্চলিক কার্যালয় এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই। যাদের রয়েছে, তাদের অনেকের ওয়েবসাইট হালনাগাদ করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি আর্থিক ব্যয় সংকোচনের লক্ষ্যে জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এর অধীনে প্রতিটি প্রতিষ্ঠানের আলাদাভাবে ওয়েবসাইট থাকতে হবে এবং নিয়মিত হালনাগাদ রাখতে হবে।

কী কী তথ্য থাকতে হবে ওয়েবসাইটে?

জাতীয় তথ্য বাতায়নের ফ্রেমওয়ার্ক অনুসারে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিম্নোক্ত তথ্যসমূহ নিয়মিতভাবে আপলোড ও হালনাগাদ করতে হবে- প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (শিক্ষক, শিক্ষিকার নামসহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি, বিবিধ নোটিশ থাকতে হবে। এ ছাড়া এমপিও, প্রতিষ্ঠানের মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, তথ্য সেবাকেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর, প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

Link copied!