× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৭:১৭ পিএম

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের ব্যাংক হিসাব ফ্রিজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৭:১৭ পিএম

সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি- সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি- সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গাকিবের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে এ আবেদন করেন উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।

আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় তার বৈধ আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, যা অনুসন্ধানাধীন।

তদন্তে জানা গেছে, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

জব্দ ও অবরুদ্ধের আদেশ পাওয়া সম্পদের মধ্যে রয়েছে বেনজীর ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরের ৪ লাখ ৩০ হাজার ডলারের অস্থাবর সম্পদ, যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে বেনজিরের নামে দুই হিসাব এবং মালয়েশিয়ায় সিআইএমবি ইসলামি ব্যাংক বেরহাডে দুটি হিসাব।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও  র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!