× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:৫৪ পিএম

ঘুষ মামলায় বেবিচকের সাবেক কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাইলট লাইসেন্স নবায়ন ও লাইসেন্স-সংক্রান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক জুনিয়র লাইসেন্স পরিদর্শক এইচ. এম. রাশেদ সরকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের সিদ্ধান্তকে দুর্নীতিবিরোধী প্রচেষ্টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার নথি অনুযায়ী, ফিলিপাইন থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জনকারী মো. রাকিব হাসানের বাংলাদেশি লাইসেন্সে রূপান্তরের আবেদন অনলাইন ব্যবস্থায় বাতিল করা হয়। পরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার শর্তে রাশেদ সরকার তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালের ৬ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। সেখানে ঘুষের অর্থ গ্রহণের সময় রাশেদ সরকারকে হাতেনাতে আটক করা হয়।

একই দিন দুদকের সহকারী পরিচালক তাহসীন মোসাবিল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২২ সালের জুনে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের মার্চে আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!