× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:৪৩ পিএম

সীতাকুণ্ডে নামাজের সময় ডাকাতি, ১৫ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা লুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে মাগরিবের নামাজের সময় এক পরিবারের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাহেরা বেগম নামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূইয়া সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নামাজরত অবস্থায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে মা-মেয়েকে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। পরে তারা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!