× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:২১ পিএম

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন : ৫ জনের কারাদণ্ড

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বলগেট জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ পশুরহাট সংলগ্ন যমুনা নদীর তীর এলাকায় উপজেলা প্রশাসন ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা। এ সময় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মোহেব্বুল্লাহ সরকার, এসআই মো. জুলহাস উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ভুয়াপুর উপজেলার পুংলিপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে নাসির উদ্দিন (৪২), একই গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন (২৭), হাছেন মিয়ার ছেলে হানিফ মিয়া (২৮), বড় জয়পুর গ্রামের আব্দুল খাঁর ছেলে নাজমুল হোসেন (২৭) এবং চন্ডীপুর গ্রামের শহর তালুকদারের ছেলে আজমান তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর পিংনা এলাকার তীরবর্তী অংশে দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার ও বলগেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!