× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৫৫ পিএম

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, অংশ নিবে ১৯ হাজার পরীক্ষার্থী

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৫৫ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি:  রূপালী বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ স্নাতক প্রথম বর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য দুইটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)।

এ বছর শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় রুয়েটের ১৫৪ তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায়, যেখানে সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক।

সভায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।

ভর্তি পরীক্ষায় যোগ্যতার শর্তাবলী: বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ বা সমতুল্য গ্রেড পেতে হবে। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫.০০ এবং গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম জিপি ১৪ থাকতে হবে।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষার ক্ষেত্রে: ‘ও’ লেভেলে কমপক্ষে ৫ টি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেল সার্টিফিকেট ২০২৪ সালের নভেম্বর বা তার পরে প্রাপ্ত হতে হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায়।

রূপালী বাংলাদেশ

Link copied!