× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৪৮ পিএম

কাল প্রকাশ হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামীকাল রোববার সপ্তম শিক্ষক নিয়োগ সুপারিশ প্রকাশ করতে পারে। প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও যাচাই-বাছাই শেষে সুপারিশ প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, সুপারিশ প্রকাশের আগে শেষ মুহূর্তের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের দিকে ফল প্রকাশ করা হবে। অনিবার্য কারণে সময় পরিবর্তন হলে তা পরে জানানো হবে।

এবারের সপ্তম বিশেষ সুপারিশ বিজ্ঞপ্তিতে ৬৭ হাজার শূন্যপদের বিপরীতে প্রায় ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আগে জানিয়েছিলেন, সপ্তম বিশেষ সুপারিশ ২৫-২৬ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে।

সূত্র আরও জানিয়েছে, এবার সমতা বিধানসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে আশা করা যাচ্ছে, সর্বাধিক প্রার্থী সুপারিশের সুযোগ পাবেন। এছাড়া ইন্ডেক্সধারীরা আবেদন করলেও পরবর্তীতে রোল ব্লক করা হবে না।

Link copied!