× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৫০ পিএম

প্রতিষ্ঠানপ্রধানদের কড়া বার্তা শিক্ষা মন্ত্রণালয়ের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৫০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ​​​ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ​​​ছবি- সংগৃহীত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি জোরদারের জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথস্বাক্ষরে শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে।

এতে বলা হয়েছে, তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রতিষ্ঠান প্রধানকে সংরক্ষণ করতে হবে। পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি-ব্যক্তিরা দায়বদ্ধ থাকবে এবং তার বা তাদের বিরুদ্ধে প্রচলিত বিধি-বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের যেকোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতির জন্য দায়িত্বরত অবস্থায় অথবা দায়িত্বের বাইরে যে অবস্থায় থাকেন না কেন, দায়িত্বপালনকারী সময়ের সব ধরনের আর্থিক ও অন্যান্য অনিয়ম-দুর্নীতির জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।

নীতিমালায় আরও বলা হয়েছে, যেকোনো অনিয়ম-দুর্নীতির জন্য তার বা তাদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের যেকোনো ধরনের আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!