× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল অধিদপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে বড় সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অফিস থেকে মার্চের বেতনের অনুমোদন দেওয়া হয়েছে। এখন এই অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।

বুধবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বুধবার সকালে শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন বিল আইবাসে সাবমিট করা হয়। এরপর মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেনের চেষ্টায় সকালেই চিফ অ্যাকাউন্টস অফিস থেকে বেতনের অনুমোদন নেওয়া হয়। এরপর সেটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

সূত্রটি বলছে, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সবাই বেতনের মেসেজ পাবেন বলে আশা করছি। কোনো কারণে কাল কেউ বেতনের মেসেজ না পেলে আগামী রোববার পাবেন।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Link copied!