ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাকে উদ্দেশ্য করে সালমার আবেগঘন বার্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:৩৫ পিএম
মৌসুমী আক্তার সালমা । ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী সালমা হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম রহস্যময় ফেসবুক পোস্ট দিয়েছেন। ওই পোস্টে কারো উদ্দেশ্যে গায়িকা ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেছেন যা আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।

শনিবার (১৪ মার্চ) সালমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, নিজের টাকা পয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দিবেন না? নিজের স্বার্থ হাছিল করে, আপনাকে চিনবে না। সমাজে এমন মানুষের অভাব নাই।

সালমা আরও লেখেন, মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না। আল্লাহ দশ গুন বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে বংশ একটা ফ্যাক্ট। সব মানুষ যেমন মানুষ না, ঠিক হাতের পাঁচটি আঙুল সমান না। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম। তাই প্রিয় মানুষদের বলি ভাবিয়া করবেন কাজ, কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে, সমাজে ভাব প্রকাশ করে সে বিশাল কিছু অর্জন করেছে।

সবশেষে গায়িকা লেখেন, আসলে আসা আর যাওয়ার মাঝে জীবন। বাকি সব ফাঁকি। অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত ভাব নেয়ার কিছুই নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, হায়রে দুনিয়া।

পোস্টটি কাকে উদ্দেশ করে লেখা, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি সালমা।