ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাড়িতে অনন্যা রুনা খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৫১ এএম
অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত

অভিনেত্রী রুনা খান আবারও নেটিজেনদের নজর কাড়লেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি তার নতুন ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে তার ভিন্নধর্মী, আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুক।

ছবিতে রুনা খান পরেছেন নীল ও বেগুনি রঙের জমকালো শাড়ি, সঙ্গে ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ। হালকা মেকআপ, খোলা চুল ও গলায় সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট তাকে রাজকীয় ছোঁয়া দিয়েছে। এই স্টাইল ও আত্মবিশ্বাসী চাহনি ভক্তদের মুগ্ধ করেছে।

সামাজিক মাধ্যমে রুনার এই অবতারকে নিয়ে উষ্ণ প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং’, আরেকজন লিখেছেন, ‘সুন্দরী, রুনা!’

রুনা খান তার স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইলের কারণে সব সময় আলাদা করে নজর কাড়েন। নেটিজেনদের মধ্যে উষ্ণতা ছড়ানোর পাশাপাশি তিনি পর্দার কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।