× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফিচার ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:০৩ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

ফিচার ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:০৩ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ সোমবার (৫ জানুয়ারি), একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

ঘটনাবলি:

৬০৩ - ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।
১৫০০ - ডিউক লুদভিক সোফারজ ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং লাম্বারদিয়া অঞ্চলের রাজধানী ও প্রধান শহর মিলান জয় করেন।
১৫৫৪ - নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত।
১৬৬৫ - প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয়।
১৬৯১ - ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়।
১৭৫৯ - আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।
১৭৮১ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ক্যাপ্টেন বেনেডিক্ট আরনল্ডের নেতৃত্বে ভার্জিনিয়ার রিচমন্ড বন্দর জ্বালিয়ে দেয় ব্রিটিশ নৌবাহিনী।
১৭৮২ - আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।
১৮০৯ - ওসমানীয় ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৪ - সানফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।
১৮৬৭ - জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জোড়াসাঁকো থিয়েটারের উদ্বোধন করা হয়।
১৮৯৬ - অস্ট্রিয়ান সংবাদপত্র উইলিয়াম রনজেনের আবিষ্কৃত নতুন ধরনের রশ্মি নিয়ে সংবাদ প্রকাশ করে, যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।
১৯০০ - আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
১৯০২ - গওহর জানের কণ্ঠের গান দিয়ে ভারতের কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে।
১৯০৯ - কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।
১৯১৫ - প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি বাহিনী ককেশাসে পরাজয় বরণ করে।
১৯১৮ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয়, যা পরে নাৎসি পার্টি হিসেবে পরিচিত হয়।
১৯১৯ - জার্মানিতে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়।
১৯২২ - কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।
১৯২৯ - দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান।
১৯৩৩ - গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।
১৯৩৪ - কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।
১৯৩৪ - কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাধে।
১৯৪২ - ৫৫টি জার্মান ট্যাঙ্ক উত্তর আফ্রিকায় পৌঁছায়।
১৯৫০ - ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।
১৯৬৯ - পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
১৯৭১ - প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
১৯৯৬ - ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইসরায়েলি বোমা হামলায় নিহত হন।
১৯৯৬ - জাপানের প্রধানমন্ত্রী তোমিচ মুরায়ামার পদত্যাগ করেন।
২০০০ – শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ বাধে। কলম্বোয় তামিল টাইগার নেতা কুমার পুনামবালাম পুলিশের গুলিতে নিহত হন।
২০১৪ - বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম:

১২২৯ - রোমান সম্রাট রিচার্ড।
১৫৯২ - শাহজাহান, মোগল সম্রাট।
১৮৪৬ - রুডলফ অইকেন, নোবেলজয়ী জার্মান সাহিত্যিক।
১৮৫৫ - কিং ক্যাম্প জিলেট, সেফটি ব্লেডের আবিষ্কারক।
১৮৮০ - বারীন্দ্রকুমার ঘোষ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। 
১৮৮৫ - হাম্বার্ট উলফ, ইতালীয় বংশোদ্ভূত ইংরেজ কবি।
১৮৯৮ - কবি ও লোকশিল্পী আবদুল মজিদ তালুকদার।
১৯০০ - বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী মাখনলাল রায়চৌধুরী।
১৯২৮ - জুলফিকার আলি ভুট্টো, সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী।
১৯৩০ - মালুর রামস্বামি শ্রীনিবাসন, ভারতীয় পরমাণু বিজ্ঞানী।
১৯৩১ - রবার্ট ডুভল - মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।
১৯৩৭ - আবদুল মোনেম, বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী। 
১৯৩৮ - সুকুমার বড়ুয়া, বাংলাদেশি ছড়াকার।
১৯৪০ - ফখরুজ্জামান চৌধুরী, লেখক ও অনুবাদক।
১৯৪৩ - অরুণ কাশালকর সংগীতশিল্পী।
১৯৪৬ - ডায়ান কিটন - মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
১৯৫৫ - মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী।
১৯৬৯ - মারিলিন ম্যানসন, মার্কিন গায়ক।
১৯৯০ - ইয়াং ইয়োসেপ কোরিয়ান গায়ক।

মৃত্যু:

৮৪২ - বাগদাদের খলিফা আল মুতাসিম।
১০৬৬ - ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড।
১৩১৬ - আলাউদ্দিন খিলজি।
১৮৯০ - প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর। 
১৯১৭ -শরচ্চন্দ্র দাশ তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত।
১৯২৬ - নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায়। 
১৯৩৩ - ক্যালভিন কুলিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম প্রেসিডেন্ট। 
১৯৪০ - হাম্বার্ট উলফ, কবি।
১৯৫২ - ইফতিখার আলি খান পতৌদি, পতৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার।
১৯৮১ - হ্যারল্ড ক্লেটন ইউরি, রসায়নে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী।
১৯৮১ - বিপ্লবী, গণসংগীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন। 
১৯৯০ - আর্থার কেনেডি - মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। 
১৯৯৪ - কথাসাহিত্যক ও সংগীতশিল্পী সুচরিত চৌধুরী।
১৯৯৫ - প্রথম বাঙালি মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী।
২০১৩ - হারাধন বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
২০২৫ - প্রবীর মিত্র, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। 

ছুটি ও অন্যান্য:

জাতীয় পাখি দিবস।
সন্তানকে কাজে নিয়ে যাওয়ার দিবস (অস্ট্রেলিয়া)।
তুসিন্দা (সাইবেরিয়া, মন্টেনেগ্রো)।

রূপালী বাংলাদেশ

Link copied!