× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৯:১৩ এএম

শুক্রবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৯:১৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ ১২ জুন ২০২৬, শুক্রবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

মেষ রাশি

আজ আচমকা কোনও আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শ্লেষ্মা ও সর্দির সমস্যা বাড়বে মেষ রাশির জাতকদের। নিকট আত্মীয়ের সঙ্গে শত্রুতা বাড়তে পারে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর শারীরিক সমস্যা বাড়তে পারে।

বৃষ রাশি

ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা লাভজনক হবে। জমি-বাড়ি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা থাকছে। যে কোনও রকম বিনিয়োগ থেকে আর্থিক লাভবান হতে পারেন। নিকট বন্ধুর থেকে উপকার পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বিয়ের কথা এগোতে পারে।

মিথুন রাশি

দীর্ঘমেয়াদি রোগভোগ থেকে আজ মুক্তি পেতে পারেন মিথুন রাশির জাতকরা। অর্থ সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ফলপ্রসু করার প্রয়াস সফল হবে। চোখের সমস্যা বাড়তে পারে। প্রতিবেশীদের মধ্যে কেউ অহেতুক আপনার সুনামহানি করার চেষ্টা করতে পারে।

কর্কট রাশি

আজ বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে কর্কট রাশির জাতকদের মনে। যে কোনও ব্যবসা লাভজনক হবে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। আজ আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি হবে। বিরোধীরা আপনার ব্যবহারে নমনীয় হলেও ভেতরে ভেতরে ক্ষতি করার সুযোগ খুঁজবে।

সিংহ রাশি

আজ দীর্ঘদিনের ন্যায্য পাওনা পেতে পারেন সিংহ রাশির জাতকরা। ঋণ সংক্রান্ত ঝুঁকি আজ এড়িয়ে চলুন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের যোগ থাকছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সিংহের জাতকদের মনে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে।

কন্যা রাশি

আজ সম্পত্তি বা উত্তরাধিকারের ক্ষেত্রে আইনি সমস্যা আসতে পারে। চর্মরোগ বা এলার্জির সমস্যায ভোগান্তি বাড়বে। উচ্চশিক্ষায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমস্যার সম্মুখীন হতে পারেন। অস্ত্রের আঘাতের কারণে রক্তপাতের আশঙ্কা রয়েছে।

তুলা রাশি

আজ বিবেচনাহীন সিদ্ধান্তের জেরে আর্থিক ক্ষতি হতে পারে তুলা রাশির জাতকদের। দাম্পত্য জীবনে গোলযোগ বাড়বে। আকস্মিক দুর্ঘটনায় আঘাত পেতে পারেন। প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে।

বৃশ্চিক রাশি

আজ অর্থ ধার দিলে সমস্যায় পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। নতুন ব্যবসায়িক চুক্তি সাক্ষর হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে এই রাশির জাতকদের মনে। ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হতে পারে।

ধনু রাশি

আজ প্রেমের সম্পর্কে আঘাত পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। ব্যবসা লাভজনক হবে। গুরুজনের সঙ্গে মতভেদ হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পত্তি বিক্রির কথা এগোতে পারে। কিডনির অসুখ বা ইউরিনাল ইনফেকশনের সম্ভাবনা থাকছে।

মকর রাশি

আজ ঘর-বাড়ি সংক্রান্ত আইনি জটিলতার সমাধান হওয়ার আশা রয়েছে। মকর রাশির জাতকদের দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হওয়ার ইঙ্গিত রয়েছে। কর্ম পরিবর্তনের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অবিবাহিতদের বিবাহ যোগাযোগ পাকা হতে পারে। মায়ের স্বাস্থ্যহানির ইঙ্গিত রয়েছে।

কুম্ভ রাশি

পারিবারিক শত্রুতায় সমস্যার মুখে পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরা। পেশা পরিবর্তনের যোগ রয়েছে। অংশীদারি ব্যবসায় ক্ষতি হতে পারে। ট্যুর ট্রাভেলসের বিজনেস লাভজনক হবে। খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারে । ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মান উন্নত হবে।

মীন রাশি

আজ আকস্মিক ভাবে আর্থিক ক্ষতি হতে পারে। স্নায়ুর ও গলার সমস্যা থাকলেও স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়বে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। যে কোনও রকম প্রতিযোগিতা এড়িয়ে চলুন।

রূপালী বাংলাদেশ

Link copied!