× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:০৬ এএম

রুদ্ধশ্বাস লড়াইয়ে চেক রিপাবলিককে হারাল দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:০৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এশিয়ার ফুটবলের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১২ জুন) মাঠে নেমেই সমর্থকদের উপহার দিয়েছে এক রোমাঞ্চকর জয়। চেক রিপাবলিকের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ ও প্রতিরোধের সমন্বয়ে দারুণ ফুটবল খেলেছে কোরিয়ানরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া, আর পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় চেকদের।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৫৯তম মিনিটে চেক রিপাবলিককে এগিয়ে দেন দলটির অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। তার গোলে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইউরোপের দলটি।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র আট মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৭তম মিনিটে হোয়াং ইন-বম দুর্দান্ত এক গোলে স্কোরলাইন ১-১ করেন। চেক রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে তিনি বক্সে প্রবেশ করেন। গোলরক্ষক ও ডিফেন্ডারদের সামনে টেনে এনে নিখুঁত এক চিপ শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

সমতায় ফেরার পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় দক্ষিণ কোরিয়া। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৮০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ও ইয়ন গুই। তার করা সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

বাকি সময়ে চেক রিপাবলিক সমতায় ফেরার চেষ্টা করলেও কোরিয়ার দৃঢ় রক্ষণভাগ তাদের আর কোনো সুযোগ দেয়নি। ফলে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

Link copied!