শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগ দেবে। এ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিএবি। সোমবার ০৬ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৫ মে পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।
একনজরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)
পদসংখ্যা: ০৮
লোকবল নিয়োগ: ২৫ জন
১.
পদের নাম: উপপরিচালক
পদসংখ্যা: ০৩
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা বা সমমানের ডিগ্রি
২.
পদের নাম: সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার
পদসংখ্যা: ০৯
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা বা সমমানের ডিগ্রি
৩.
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
৪.
পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ।
৫.
পদের নাম: অফিস সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
৬.
পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর,
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
৭.
পদের নাম: গাড়িচালক
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৮.
পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৬
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং অন্য সব পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৩নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা, ৪নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা, ৫ থেকে ৭নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৮নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন