ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পপুলার ফার্মায় চাকরি : ৩টি উৎসব বোনাসসহ নানা সুবিধা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:০৫ এএম
একাধিক জনবল নিয়োগ দিবে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি । ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি । প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

৩ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম : এক্সিকিউটিভ

বিভাগ : কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : এমএস ওয়ার্ড, এক্সেল দক্ষতা। ওষুধশিল্প সম্পর্কে প্রাথমিক জ্ঞান।

অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৩ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল : গাজীপুর (টঙ্গী)

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, লিভ ফেয়ার সহায়তা, লাভ বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবার সুবিধা।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬