× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাকরি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:৫২ এএম

সেলস অটোমেশনে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

চাকরি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:৫২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অটোমেশন বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (৪ মার্চ) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ছয় মাস সফল প্রবেশনকাল শেষে পদোন্নতির সুযোগ, প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয়ের সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : আরএফএল গ্রুপ

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ : সেলস অটোমেশন

লোকবল নিয়োগ : ২০ জন 

শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় প্রশাসন, পরিসংখ্যান, গণিত, এমআইএস অথবা যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।

অন্যান্য যোগ্যতা : এমএস এক্সেল, গুগল শিট এবং বিক্রয় ড্যাশবোর্ডে দক্ষতা।

অভিজ্ঞতা : নবীনদের স্বাগত এবং বিক্রয় অটোমেশনে অভিজ্ঞতাও একটি সুবিধা।

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল : ঢাকা 

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ছয় মাস সফল প্রবেশনকাল শেষে পদোন্নতির সুযোগ, প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

রূপালী বাংলাদেশ

Link copied!