আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবসর)।
রোববার (২৯ মার্চ) তাদের গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছে প্রসিকিউশন। এ নিয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে মামুন খালেদকে ও জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এ আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানাধীন দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ ছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়।

