× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:০৩ পিএম

আবু সাঈদ হত্যা মামলা

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৪ জুন) ট্রাইব্যুনাল এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। পাশাপাশি মামলার অন্য আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ঘটনার সময় দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

তার মৃত্যুর পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করলেও আন্দোলন আরও বিস্তৃত হয়।

এর ধারাবাহিকতায় ঘটনার প্রায় ২০ দিন পর, ২০২৫ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

Link copied!