× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১০:২৭ এএম

লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর ডিম নিক্ষেপ, পুলিশি পাহারায় কর্মসূচি পালন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১০:২৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় তার সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।

সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সেখানে যান হাসনাত আবদুল্লাহ। সভাটি ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু নেতা-কর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এনসিপি সমর্থকদের দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা একটি পার্ক এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি পাশের একটি রেস্তোরাঁয় অবস্থান নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম ছোড়া হয় বলে ভিডিওতে দেখা যায়।

পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতির ঘটনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে।

ঘটনার কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ। সেখানে বক্তব্য দেওয়ার পর একই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।

ঘটনার পর এক বিবৃতিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করে। সংগঠনটির দাবি, রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি এখনো কিছু মহলে বিদ্যমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!