× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৪ পিএম

মেঘনায় দুর্ঘটনা : দুই লঞ্চের রুট পারমিট বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৪ পিএম

ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ। ছবি- সংগৃহীত

ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ। ছবি- সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘এমভি জাকির সম্রাট-৩’ ও ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। 

তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে মেরিন কোর্টে মামলা করা হবে।

সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা বলেন, ‘এমভি জাকির সম্রাট-৩’ ও ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে সংঘর্ষের ঘটনায় চার জনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা-বরিশাল রুটের ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!