ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:০১ এএম
সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, নদীপথে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, চলাচলরত লঞ্চগুলোকে যে যেখানে রয়েছে, সেখানেই নিরাপদভাবে নদীর পাড়ে নোঙর করতে বলা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পরিস্থিতি বিবেচনা করে নৌযান চলাচল আবার স্বাভাবিক করা হবে।