ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেক্সিকোর ফ্লাইট বাতিল করে ঢাকায় ফিরছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:১৯ এএম
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

মেক্সিকোতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ব্যক্তিগত ফ্লাইট বাতিল করে ঢাকায় ফিরছেন।

তিনি জানান, তার ওয়াশিংটন হয়ে মেক্সিকো যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই তিনি ঢাকার পথে রওনা হয়েছেন।

মুশফিকুল ফজল আনসারী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। 

তিনি বলেন, খালেদা জিয়া একজন শক্তিশালী রাজনৈতিক নেত্রী ছিলেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনের অমূল্য সম্পদ। এই মুহূর্তে দেশ ও পরিবারকে শ্রদ্ধা জানানো অত্যন্ত জরুরি।

ঢাকা পৌঁছানোর পর তিনি খালেদা জিয়ার শোক কার্যক্রমে অংশ নেবেন।